মিসাইলের মতো উড়ে যাচ্ছে ছোটো পাখির দল,

বিষাক্ত গ্যাসের মতো বইছে শো শো বাতাস

এক গ্লাস রক্তের মতো একটি দেহ কে ধারণ করে আছে নদী,

উঁচু পর্বতমালার দেহে আছড়ে পড়ছে যেন বেদনার সাগর,

হেলিকপ্টারের আওয়াজে ধ্বনিত হচ্ছে যুদ্ধের বাণী,

তবুও শেষ চেষ্টা হিসেবে শালিক ডেকে যায় শান্তির গান


অশান্তির হৃদয় নিয়ে আমি শুনি সেই ধ্বনি,যুদ্ধের দামামার সাথে শালিকের বাণী।