আমি হাজার খানেক কবিতা কিংবা শ'খানেক উপন্যাস লিখতাম এই সূর্যাস্তের দিকে তাকিয়ে,

এই সূর্যাস্ত শুধু একটি দিনের শেষ নয়,মানবজাতির ইতিহাসের আরেকটি দিনের অস্ত।

কিংবা পৃথিবীকে ত্যাগ করা কোনো অসহায় মানুষের চলে যাওয়ার আরেকটি দিন।কেউতো মনে রাখেনা তার কথা,সে নির্জনে ডুকরে কেঁদে যেতো শালিকও জানতোনা, বাহিরে হকারের ডাকে চাপা পড়ে যেতো তার নিঃশ্বাসের শব্দ,খুব সাবধানে লুকিয়ে ফেলতো কষ্ট, 

খুব সাবধানে, কেউ যাতে না জানে পৃথিবীতে, কাউকে জানায়নি,কেউ জানতেও চায়নি কেনো সে চলে গেলো,শুধু জানালার বাহিরের একটা শালিক অপেক্ষা করতো,হায় ছোটো শালিক,এই রোদের পৃথিবীতে মেঘের গর্জনেও অনেকে হারায়, হারিয়ে যেতে হয়, মহাকালে কিংবা ঈশ্বরের কোলে।।