Personal note: থ্রি আওয়ারস ইন, আট মিনিট বাকি, ফীল্মটা এভাবে শেষ হলে খুব একটা ভালো এন্ডিং বলা যাবেনা, নূরি সিলান সারপ্রাইজ মি প্লিজ।।
![]() |
তিন ঘন্টা দুই মিনিট: এখন আমার সাথে তাই হচ্ছে যেটা রিকুয়াম ফর এ ড্রীমের এন্ডিংয়ে হয়েছিলো, ডেথ ইন দ্যা গান্জের এন্ডিং, ডিটাচমেন্টের এন্ডিংয়ে হয়েছিল।।উপন্যাসে হঠাৎ ধাক্কা লাগলে যা হয় তাই হচ্ছে।। উঠে দাড়ালাম, পাশের রুমটা অন্ধকার।।নাহ এভাবেও শেষ হতে পারেনা।।ফর গডস সেক দিস কান্ট বি রিয়েল।।
তিন ঘন্টা পাঁচ মিনিট: নাউ ইট ফীলস মোর সারিয়েল দেন এভার।।হোয়াট এ মুভি, হোয়াট এন এন্ডিং।।ইনসাইড লুয়িন ডেভিসের "হ্যাং মি ও হ্যাং মি", গানটা কানে বাজছে খালি।।
ফিল্ম:দ্যা ওয়াইল্ড পিয়ার ট্রি(তুর্কী)
পরিচালক: নূরি সিলান(উচ্চারণ সঠিক আশা করি)
রানটাইম: ১৮৮ মিনিট
মুভি আর ফীল্ম শব্দ দিয়ে আমি একই জিনিস বোঝাইনা।।মুভি বলতে আমার মনে হয় চানাচুরের মতো ছবিগুলোকে।।অ্যাভেন্জার্স থেকে মিশন ইম্পসিবল, ব্যাটম্যানও কিছুটা।। তবে ফীল্ম শব্দটা দিয়ে আমি বুঝি স্ক্রিনে যা দেখছি তার চেয়েও বেশি কিছু তার বাহিরেও আরো কিছু।।স্টকার, 12 অ্যাংরি ম্যান, ম্যাস্কুলিন ফ্যামিনিন এরা এর ভালো উদাহরণ।। আজকে বাংলাদেশের খেলায় বিরক্ত হয়ে মাগরিবের আগে যখন তিন ঘন্টার বিশাল রানটাইমের দ্যা ওয়াইল্ড পিয়ার ট্রি দেখতে বসি তখন আমার ধারণা ছিলই দেখার মতো একটা ফিল্ম দেখতে বসছি।।এর কারণ হলো ছবির যে বিক্ষিপ্ত অংশ আমি আগে দেখেছি সেগুলোর সাথে আমার অন্য আরেক একটা প্রিয় ফিল্ম ডেথ ইন দ্যা গান্জের কিছুটা মিল আছে।।প্রথম ত্রিশ মিনিট আমি হা করে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম।।ছবির নান্দনিকতা বোঝার জন্য তার শটগুলো একবার দেখাই যথেষ্ট।।এতো অসাধারণ আর স্মুথ সিনেমাটোগ্রাফি শেষ কোন ছবিতে দেখেছি আমার মনে পড়ছে না।।গল্পে ঢোকা যাক। একেবারে শুরু থেকেই শুরু করি।।
ছবির শুরুটা সিলানের হোমকামিং দিয়ে।।সদ্য গ্র্যাজুয়েট শেষ করে সিলান তার শহরে ফেরত আসে।।সিলান লেখক হওয়ার পথে আছে।।বই একটা লিখেছেও তবে ছাপানোর জন্য প্রয়োজনীয় অর্থকরী কিছুই নেই।।তার পরিবারের অবস্থাও এমন।।তার বাবা একটা প্রাইমারি স্কুলের টিচার, মা আর ছোটো বোন।।তার বাবা এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টর।।ছবিটা বাবা-ছেলের সম্পর্কেরও হতে পারে, আবার জীবনের অর্থ খোঁজার একটা চেষ্টাও মনে হতে পারে।।সিলানের বাবার সাথে আবুল হাসানের চামেলী হাতে নিম্নমানের মানুষ কবিতার খুব ভালো একটা মিল আছে।।সিলানের চোখে তার বাবার জন্য কোনো শ্রদ্ধা নেই, মায়ের সাথে প্রায়ই তর্কে জড়ায় এ নিয়ে, তার মা আবার তার স্বামী ব্যার্থ হলেও ভালোবাসা অস্বীকার করতে পারেননা।।সিলানের সাথে তার একসময়ের পছন্দের মানুষের দেখা হয়, যার বিয়েও হয়ে যায় কিছুদিন পর...
To be continued....

0 Comments