"পাখির শিষ ভালো লাগে- নিস্তব্ধ দুপুরে''




বইটা পড়া শুরু করেছিলাম দুপুরেই,শীতের মেঘহীন নীলআকাশের নিচে পৃথিবীতে উষ্ণতা না থাকলেও রৌদ্রের দাপটটা ছিলো।আহ কৈশোর,অনুর বদ্ধঘরে দমবন্ধ হয়ে আসা কৈশোরকে হার মানানোর চেষ্টা, কিছু সম্পর্কের স্নায়ুযুদ্ধ আর সমাজের দু'টো দিককে একই লেন্সের নিচে দেখানো',কৈশোরটাই যেনো অনুর পাঠশালা।।টোকানির ভিজে চোখ,সরুদাসীর কড়া কথা কিংবা 'মানুষ মরে যায়,কিন্তু মা কি মরে' এমন অজস্র প্রশ্ন মাথায় নিয়ে ঘোরা সবই তাকে শেখায়।।তবে শেষের দু'পাতার কথা না বললেই নয়,যেভাবে শেষ ছোঁয়াটা দিয়ে গেলেন তা একটা দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করেছে।।

" Life is a two story town''